×
Logo

সারাদেশ

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বেশ কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এরই মধ্যে মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেখানে আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসা বা গ্যাস লাইনের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর গ্যাস লাইনের ওই অংশের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এমএন

Logo