টাঙ্গাইলে সাময়িক বরখাস্ত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
টাঙ্গাইলে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান ঔ উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর পরই নিহতের স্ত্রী হত্যা মামলা করে। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
/এএন