পটুয়াখালীতে তেঁতুলিয়ার স্রোতে ভেঙে পড়ল সড়কের একাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর স্রোতে স্থানীয় একটি সড়কের একাংশ ভেঙে পড়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাজিরহাট জামে মসজিদের পশ্চিম-উত্তর পাশের সড়কের একটি অংশ ভেঙে যায়।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে সড়কটিতে ভাঙন শুরু হয়। ভাঙন অব্যাহত থাকায় সড়কের আশপাশের মানুষ তাদের বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নেন।
এদিকে, সড়কটি পুরোপুরি ভেঙে গেলে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করতে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
/এএন