×
Logo

সারাদেশ

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ আটক ৩

কক্সবাজার করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ আটক ৩

কক্সবাজার জেলা সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ এক দম্পতি ও তাদের সহযোগীকে আটক করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হাজিপাড়া এলাকার একটি আবাসিক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলেন—মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী ফারহানা এবং তাদের এক সহযোগী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, হাজিপাড়ার ওই বাড়িটিতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখে দেশের বিভিন্ন প্রান্তে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে বাড়িটি ঘিরে ফেলা হয়। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। ওই বাড়িটিকে তারা ইয়াবা মজুত ও অর্থ লেনদেনের নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই সিন্ডিকেটের পেছনে থাকা অন্য হোতাদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

/এএ 

Logo