দিনাজপুর সীমান্তে ১২–১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা এগিয়ে গিয়ে তাদের ধাওয়া করেন।
পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরে নেয় বিএসএফ সদস্যরা।
পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। একইসঙ্গে, অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।
/এএন