×
Logo

সারাদেশ

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।  এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সদর থানার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে রাজিব খানকে আটক করে পুলিশ। রাজিবের বসতঘরে তল্লাশি চালিয়ে Made in USA, N1101’ লেখা একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও  গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএইচআর

Logo