×
Logo

সারাদেশ

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

মেহেরপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা। শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে বিস্ফোরণের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের কিছু অংশ ও বোমা সদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

এদিন বিকেলে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি কর্মসূচি রয়েছে। কর্মসূচির কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা ঘটনা ঘটেছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বস্তুগুলো উদ্ধার করেছে।ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

/এমএইচআর

Logo