×
Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। 

স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। প্রথমে দাদা আবু সিদ্দিক পরে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এএন

Logo