সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার, দোষীদের শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সালমান ভক্তরা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সালমান ভক্তরা শহরের দড়াটা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যশোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।
মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত খলনায়ক ডনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলার সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি আইনের আওতায় আসেননি।
তারা আরও বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সময় সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে সালমান শাহ’র স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ মামলার অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
/এসআর