লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১১টি বসতঘর ও ৬টি দোকান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর ও ৬টি দোকান। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদকাসক্ত সোহেল হোসেন। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সাথে বিরোধ থাকে তার। এর জেরে ভোরে নিজ ঘরেই আগুন দেয় সোহেল। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১১টি বসতঘর ও ৬ টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত সোহেলকে আটকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
/এএন