×
Logo

সারাদেশ

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত শুভর মরদেহ পৌঁছাল সাতক্ষীরায়

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত শুভর মরদেহ পৌঁছাল সাতক্ষীরায়

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহটি তার বাড়িতে পৌঁছায়। 

এর আগে, চলতি বছরের ১১ মে লেবানন এর দক্ষিনাঞ্চলে সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন হামলায় শুভ দাস নিহত হন। তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ দাস দ্বিতীয়। নিহত হওয়ার আড়াই বছর আগে লেবানন গিয়েছিলেন তিনি। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরো ৩ লাখ ও কয়েক মাস পর জীবন বীমার পক্ষ থেকে আরও অনুদান পাবেন পরিবারটি। 

উল্লেখ্য, ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার মোট তিনজন নিহত হন। অপর দুইজন আশাশুনির নাহিদুল ও সদরের ভালুকা চাদপুরের শফিকুল ইসলাম। তাদের দুইজনের মরদেহ আগেই নিজ বাড়িতে ফিরেছিল।

/এএন

Logo