×
Logo

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন বাসের অন্তত ৩০ আরোহী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

/এনএ 

Logo