×
Logo

সারাদেশ

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য পেলো পল্লী বিদ্যুৎ সমিতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য পেলো পল্লী বিদ্যুৎ সমিতি

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ভিডিও বানানো সিফাত আব্দুল্লাহর অভিযোগ তদন্ত করে ভিন্ন চিত্র পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত সিফাত আব্দুল্লাহর বাড়িতে মোট ৩টি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে। বিগত চার মাসে ৩টি মিটারে সব মিলিয়ে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, জোনাল অফিস থেকে কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে বাসায় ইলেকট্রিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহের কথা জানালে তারা দিতে অস্বীকৃতি জানান এবং গেট বন্ধ করে দেওয়া হয়।

এর আগে, গত বুধবার সিফাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে তিনি দাবি করেন, গত দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন এবং বিষয়টিকে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেন।

বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে তাকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

/এএম

Logo