রাজবাড়ীতে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ মৎস্য শিকারি আটক
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদী থেকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ নুর ইসলাম মন্ডল ( ৫৭) নামে এক মৎস্য শিকারিকে আটক করেছে নৌ-পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এ তথ্য জানান।
আটককৃত নুর ইসলাম মন্ডল দৌলতদিয়ার সাত্তার মেম্বার পাড়ার মৃত আকবর মন্ডলের ছেলে।
নৌ-পুলিশ জানায়, বিকাল দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের বিপরীতে পদ্মানদীতে অভিযান পরিচলনা করে। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে মৎস্য শিকারি নুর ইসলাম মন্ডলকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের নিয়মিত মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
/এমএইচআর