গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মেদী আশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া থেকে একটি সিএনজি থ্রী হুইলার যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। মেদী আশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাওনাগামী একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পর যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
/এএন