×
Logo

সারাদেশ

১৫ ঘন্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

১৫ ঘন্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

১৫ ঘন্টা পর মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 

জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ বলেন, আমাদের যে বাস ধর্মঘট চলছিলো। তা প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে সকল যান চলাচল করবে। আমাদের যে দাবিগুলো ছিলো তা প্রশাসন সব মেনে নিতে চেয়েছে৷ 

জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, বাস মালিক ও শ্রমিকদের নেতাদের সাথে আলোচনা করে এই সংকট সমাধান করা হয়েছে৷ এছাড়া সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনও কাজ করছে। 

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দেন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 

/এএন


Logo