×
Logo

জাতীয়

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

ঢাকার ভূমিকম্প পরিকল্পনায় ৪৪৫টি স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

ঢাকার ভূমিকম্প পরিকল্পনায় ৪৪৫টি স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ

ঢাকায় ভূমিকম্প হলে আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল-কলেজসহ ৪৪৫টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মহাখালীতে ভূমিকম্পজনিত দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্যোগ মন্ত্রী বলেন, ঢাকা, সিলেট,  চটগ্রাম, ময়নসিংহ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে, ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ১ লাখ উদ্ধারকর্মী প্রস্তুতের নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ঢাকায় বিল্ডিং কোড কতটা মানা হয়েছে, তা প্রশ্নাতীত। তাই, সচেতনভাবে বিল্ডিং কোড মানার আহ্বান জানান তিনি।

দুর্যোগ মন্ত্রী জানান, নভেম্বর থেকে ৫ হাজারের বেশি খাল খনন শুরু হবে। সরকারের গ্রামীণ খাল উদ্ধার করে সবুজায়ন, কৃষি ও পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

/এএন

Logo