×
Logo

সারাদেশ

নাটোরে হোমিও চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম

নাটোরে হোমিও চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

নাটোরে আনারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চাঁদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনারুল রাজশাহীর পুঠিয়া উপজেলার দাশমারিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

সদর থানার ওসি মনসুর রহমান জানান, আনারুল দীর্ঘদিন ধরে চাঁদপুর বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলো। রাতে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে চাকুর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে একটি হত্যা মামরা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএইচআর

Logo