রংপুরে বেশি ভাড়া আদায়ের অভিযোগে হিমাগার ঘেরাও আলু চাষিদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করার অভিযোগে রংপুরের কাউনিয়ার মহুবার রহমান হিমাগার ঘেরাও করে বিক্ষোভ করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হিমাগারটি ঘেরাও করে রাখে তারা।
চাষীদের অভিযোগ, প্রতিকেজি আলু হিমাগারে রাখতে ৬ টাকা নির্ধারণ থাকলেও মহুবার রহমান কোল্ড স্টোরেজে নিচ্ছে ৬ টাকা ৭৫ পয়সা করে। এ নিয়ে হিমাগার মালিকপক্ষের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে এলাকার আলু চাষি এবং ব্যবসায়ীরা হিমাগারটি ঘেরাও করে রাখেন।
খবর পেয়ে ১০টার দিকে সেখানে পুলিশ ও কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার অংকন পাল উপস্থিত হন। পরে হিমাগার কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ৬ টাকা ভাড়ায় আলু সংরক্ষণের অঙ্গীকার করলে চাষীরা সরে যায়।
/এএন