×
Logo

সারাদেশ

মৃত মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছিল: স্থানীয় সরকারমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম

মৃত মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছিল: স্থানীয় সরকারমন্ত্রী

আওয়ামী লীগের বিগত চারটি নির্বাচন ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, মৃত মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছে। এমনকি যারা ভোট দেননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী দেশের জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করছেন, যার সুফল দেশের ১৮ কোটি মানুষ পাবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে হওয়া এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।  

/এনএ 

Logo