কুয়েটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করার আহ্বান শিক্ষামন্ত্রীর
খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কুয়েট দিবস’ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন। বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল কুয়েটের শিক্ষার্থীদের আবাসন সংকট ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এসব সংকট দ্রুত নিরসনে শিক্ষামন্ত্রীর আন্তরিক সুদৃষ্টি ও মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
/এএ