×
Logo

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার সাহারপাড় এলাকার মাহী ও তাওহীদ।

স্বজনরা জানান, মোটরসাইকেলে করে দুই বন্ধু কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। 

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

/এএন

Logo