×
Logo

সারাদেশ

হিলি বন্দরে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট তৃতীয় দিনে

প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব ক্ষতি

স্টাফ করেসপনডেন্ট, হিলি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

হিলি বন্দরে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট তৃতীয় দিনে

হিলি স্থলবন্দরে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে। ফলে মঙ্গলবারও (১ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের কারণে সরকার প্রতিদিন কমপক্ষে প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।  

এদিকে, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তের ওপারে পাইপলাইনে আটকা পড়ে আছে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক। অন্যদিকে, পানামা হিলি পোর্টের অভ্যন্তরেও রফতানির অপেক্ষায় পণ্যবোঝাই ট্রাক আটকা রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা ও ছাড়করণের কাজ স্বাভাবিকভাবে চলছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে ভারতের বালুরঘাটে সেদেশের ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে বসে স্থানীয় প্রশাসন। বৈঠকে কোন ফলপ্রসূ আলোচনা না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন ভারতের ব্যবসায়ীরা।

/এএন

Logo