ঠাকুরগাঁওয়ে মার্কিন রাষ্ট্রদূত
আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই
স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম
যেসব মানুষ প্রতিদিন চা পাতা তোলেন, তারা কঠোর পরিশ্রম করেন। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামে সুলতান টি স্টেট পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি সমতলে চা চাষ কখনো দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। বাংলাদেশে আমি আগে কেবল পাহাড়ের চা বাগানগুলোই দেখেছিলাম। তাই সমতল ভূমিতে অবস্থিত চা বাগানগুলো দেখা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, যেসব মানুষ প্রতিদিন চা পাতা তোলেন, তারা কঠোর পরিশ্রম করেন। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন।
এর আগে তিনি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
/এসআর