×
Logo

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

/এএন


Logo