×
Logo

সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন ও সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট ঘুরে দেখেন তিনি।

এসময়, সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে।

পরে, তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। 

/এএন


Logo