নরসিংদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, নরসিংদী
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম
প্রতীকী ছবি
নরসিংদীর মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেলে শহরের নাগরিয়াকান্দি ব্রিজের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এসএম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএম