×
Logo

সারাদেশ

বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

বগুড়া করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেন সংস্কারের খননকাজ করার সময় ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য জিলা স্কুলের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় শ্রমিকরা খননকাজ করছিলেন। মাটি কাটার একপর্যায়ে ড্রেনের ভেতরের দক্ষিণ পাশের দেয়ালে মাটির গভীরে স্তূপাকারে রাখা ধাতব বস্তু দেখতে পান এক শ্রমিক। 

তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গুলিগুলো দেখতে বেশ পুরোনো ও জং ধরা মনে হলেও এগুলো তাজা নাকি পুরোপুরি অকেজো হয়ে গেছে এবং ঠিক কত বছর আগে মাটির নিচে রাখা হয়েছিল, তা বিশেষজ্ঞ ও ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে।

/এএ 

Logo