কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত একই পরিবারের ৩ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেনভ আরও ৩ জন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রাবেয়া খাতুন নামে একজনের মৃত্যু হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মিলন মিয়া ও তার মেয়ে জারা মানি মারা যায়। নিহত রাবেয়া খাতুন সম্পর্কে মিলন মিয়ার শ্বাশুড়ি। এদিকে, আহত ৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/এএন