×
Logo

সারাদেশ

হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে ২ যুবককে মারধর, দুই গ্রামবাসীর সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে ২ যুবককে মারধর, দুই গ্রামবাসীর সংঘর্ষ

হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের মাঝামাঝি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আনোয়ারপুর গ্রামে যান নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ। এ সময় মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।

এর জের ধরে সকালে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এএন

Logo