×
Logo

সারাদেশ

রংপুরে ৪ খুন: গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধকে আইনি সহায়তা দেবে না আইনজীবীরা

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

রংপুরে ৪ খুন: গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধকে আইনি সহায়তা দেবে না আইনজীবীরা

রংপুরের চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইনজীবী সমিতির সভাপতি পাবলিক প্রসিকিউটর আফতাব হোসেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, পুত্র, কন্যা সহ মোট চারজনকে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। রংপুরের ইতিহাসে এমন ধরনের একই পরিবারের নৃশংস হত্যাকাণ্ড এর আগে ঘটে নাই। রংপুর আইনজীবী সমিতি এর তীব্র নিন্দা জানাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে যত প্রকার সহযোগিতা তা আইনজীবীরা করবে। গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধকে কোন ধরনের আইনি সহায়তা দেওয়া হবে না। 

/এসআর 

Logo