×
Logo

সারাদেশ

রংপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

রংপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় মোখলেসুর রহমান নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার শান্তিধারা এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, অটোরিকশা নিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত মোখলেসুরের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও কোমরে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মোখলেসুর রহমানের মৃত্যু হয়।

/এএন 


Logo