×
Logo

সারাদেশ

জ্বালানি-দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের প্রতিরোধের মুখে পড়বে সরকার: মঞ্জু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

জ্বালানি-দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের প্রতিরোধের মুখে পড়বে সরকার: মঞ্জু

জ্বালানি সংকটের সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং জনগণের প্রতিরোধের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঞ্জু বলেন, গণভোট নিয়ে সরকার জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণ বিএনপিকে প্রতারক মনে করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঞ্জু বলেন, বিএনপি দক্ষভাবে জ্বালানি ব্যবস্থাপনা করতে পারছে না বলেই গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন এবি পার্টির চেয়ারম্যান।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মতো মাফিয়া চক্রের কায়দায় তেল ও গ্যাসের দাম বাড়িয়ে অর্থ লোপাটের চেষ্টা চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলেও মন্তব্য করেন মজিবুর রহমান মঞ্জু।

/এসআইএন 

Logo