টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ আটক ১
স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মো. মিজানুর ওরফে ‘কুত্তা মিজান’ নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
অভিযানকালে মাদক কারবারে ব্যবহৃত একটি ২৫০ সিসির মোটরসাইকেল, একটি আইফোন ১৭ প্রোম্যাক্স এবং আরও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আটক মিজানুর দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সাথে জড়িত এবং বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান।
/এএ