×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো ওই ইউনিয়নের চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮); মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

নদীটি পদ্মার শাখা নদী হলেও স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। বর্ষা ও বৃষ্টির সময় নদীটিতে পদ্মার পানি ঢুকে। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীতে পানি এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। পরে তারা পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে গিয়ে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএন

Logo