সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
ফাইল ছবি
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।
এর আগে, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা সোয়া ১০টার দিকে জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় মরদেহ বাড়িতে পৌঁছাতেই শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা।
এদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ বাংলাদেশি। তাদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্তের পর দেশে আনা হয় মরদেহ।
/এসআইএন