×
Logo

সারাদেশ

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার

ঘোড়ার মাংস কাণ্ডে বহিষ্কার হলো জেলা ছাত্রদল নেতা

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

ঘোড়ার মাংস কাণ্ডে বহিষ্কার হলো জেলা ছাত্রদল নেতা

যমুনা টেলিভিশনে ঘোড়া মাংস চক্রের সংবাদ প্রকাশের পর জামালপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বহিষ্কার বিজ্ঞপ্তি প্রকাশ পায়। যেখানে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে, ২৫ আগস্ট 'বয়স্ক-অসুস্থ ঘোড়া কিনে চরে নিয়ে জবাই, ঢাকায় এসে হয়ে যায় গরুর মাংস' একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে উঠে আসে ঘোড়ার মাংস বিক্রির চক্রের সদস্যদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় মাহমুদুল হাসান মেহেদী হাসানের কথা। এর একদিন পর ২৬ আগস্ট তাকে বহিষ্কার করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহমুদুল হাসান (মেহেদী)-কে বহিষ্কার করা হয়। 

বহিষ্কারের বিষয়ে মাহমুদুল হাসান বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত না। মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আরেকটু তদন্ত করা যেতে পারতো। আমি আবারও তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। 

তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বলেন, বিষয়টি টেলিভিশনে প্রচার হওয়ার পর কেন্দ্র দেখে এবং মেহেদীর বক্তব্যও শুনে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।

/এমএইচআর

Logo