×
Logo

সারাদেশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গা করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই  বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ভাঙ্গা গোল চত্বর হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের পুত্র রাতুল সর্দার (১৭) ও পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল বাবার কাছে বায়না ধরে তিন দিন আগে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে। আজকে মোটরসাইকেলটি নিয়ে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের গোল চত্বরে ঘুরতে আসে। তখন দ্রুতগামী বাসটি পিছন থেকে সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে  দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয় ।

পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালক রাতুল মারা যান। রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জানান, আমরা এক্সপ্রেসও এলাকায় টহল ছিচ্ছিলাম। এসময় একটি শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে দেখি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে ধাওয়া করে গোল্ডেন লাইন পরিবহনের বাসটি আটক করা হয়েছে।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এএন

Logo