×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে গোবিন্দাসী টি রোড সংলগ্ন এলাকায় মালবোঝাই একটি পিকআপ দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তারা চালককে আটক করেন। তবে বাকিরা পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে পিকআপ চালক জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে। এর আগেও একইভাবে সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

পরে, খবর পেয়ে পুলিশ ওষুধসহ পিকআপটি জব্দ করে এবং চালককে আটক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএন


Logo