×
Logo

সারাদেশ

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫৯ এএম

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীতে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় মোহাম্মদ ইউসুফ আলী শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু ও হানিফ ফকির নামে অপর এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপ‌জেলার জৈনকাঠী ইউনিয়নের কেশবপুর ও বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চত করে সদর থানার ও‌সি ম‌নিরুজ্জামান জা‌নি‌য়ে‌ছেন, নিহত ইউসুফ আলী শিকদার ওই এলাকার আদম আলী শিকদারের ছেলে এবং আহত কৃষক বেল্লাল ফকির ওই এলাকার হানিফ ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  ঘটনার সময় কেশবপুর গ্রামের বুড়ির খেয়াঘাট বাজারসংলগ্ন মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন মো: ইউছুফ আলী। গুরুতর অবস্থায় তা‌কে পটুয়াখালী ২৫০ শয‌্যা‌ বিশিষ্ট হাসপাতা‌লে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

অপরদিকে,  একই সময়ে কেওয়াবুনিয়া গ্রামে মাঠে ট্রাক্টর মেশিন দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতের শিকার হন কৃষক বেল্লাল ফকির। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে পটুয়াখালী ২৫০শয‌্যা বি‌শিষ্ট হাসপাতালে নেয়ার প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 

সদর থানার ওসি মনিরুজ্জামান আ‌রও জানান, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।’

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম জানান, নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতের চিকিৎসার জন্য ১০ হাজার আর্থিক সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে।

/এমএইচআর

Logo