×
Logo

সারাদেশ

তিন জেলায় সড়কে ঝরল ৪ প্রাণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

তিন জেলায় সড়কে ঝরল ৪ প্রাণ

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে পিকআপ, আটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যাত্রী, আহত হন চার জন।

বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা পিকআপটি পোস্ট অফিস এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে আবার আটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই যাত্রী। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে, সকালে ঝিনাইদহে বাইপাস গ্যাসডিপো এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল যাত্রী নিহত হয়। আর নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় একজন।

/এমএন

Logo