মাদারীপুরের পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু
স্টাফ করোসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম
মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে তাবাসসুম ও তাহারিয়া নামে ৫ বছর বয়সী জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
তারা মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। এ সময় হঠাৎ পুকুরে পড়ে যায় তারা। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।
/এসআর