×
Logo

সারাদেশ

রংপুরে ৪ হত্যা

ডোমের বয়ানে ধর্ষণের আলামতের তথ্য ভুল: চিকিৎসক

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

ডোমের বয়ানে ধর্ষণের আলামতের তথ্য ভুল: চিকিৎসক

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং ছেলে-মেয়েকে হত্যার ঘটনা এখন অন্যতম আলোচিত ইস্যু। একের পর এক নতুন তথ্যও আসছে। সম্প্রতি মরদেহ সংরক্ষণ কক্ষের ডোমের দেওয়া একটি বক্তব্য সামনে আসে। সেখানে মরদেহে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানা যায়। তবে ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর চিকিৎসক বলছেন ভিন্ন কথা। স্পষ্ট জানিয়েছেন হত্যাকাণ্ডের এই ইস্যুতে ধর্ষণ বা এরূপ কোনো ঘটনা নেই।

ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কুমার বিশ্বাস জানান, ডোমের কাছে মনে হয়েছিল এটা ধর্ষণের আলামতের সঙ্গে সম্পৃক্ত কোনো উপাদান। তবে আমরা সেটি ফরেনসিকে পাঠিয়েছি। এর ফলাফলও এসে গেছে। এতে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ডোমের বক্তব্যে যা এসেছে, সেটি তার ভুল অনুমানের বয়ান; যা সত্য নয়।

তিনি জানান, মাইক্রোবায়োলজি ল্যাবে টেস্ট করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শরীরে অন্য কোনো ক্যামিকেলের অস্তিত্বও পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত শনিবার রাতে রংপুর নগরের কামালকাছনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে চার জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১৩)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রবিবার ভোরে দুজনকে আটক করার কথা জানায় পুলিশ।

/এমএইচআর

Logo