×
Logo

সারাদেশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬ এএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ জানায়, স্থানীয় বাঘোপাড়া বাজারে লোকজনের সঙ্গে চা পান করে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাঘোপাড়া সেতুর কাছে পৌঁছালে অতর্কিতে তিন যুবক তাদের বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে। যুবকরা সাইফুল ইসলামের পূর্বপরিচিত হওয়ায় তিনি তাদের সঙ্গে কথা বলা শুরু করেন। একপর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় ওই তিন যুবক সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাস্তার পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সাবেক এই ইউপি সদস্যকে।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে সেখান থেকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের অবস্থান শনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

/এসআইএন



Logo