জামালপুরে চাচা-ভাতিজা হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম
জামালপুর চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড ও আরেও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নেজাম উদ্দিন এ রায় ঘোষণা দেন।
সাজাপ্রাপ্ত সকল আসামি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার ও যাবজ্জীবন প্রাপ্ত সকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৬ মে গান-বাজনার কথা বলে চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে কুকুরমারী এলাকায় পাটক্ষেতে নিয়ে দুজনকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করা হয়।
ঘটনার তিন দিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে।
/এএন