×
Logo

সারাদেশ

অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রী নুরুল হক

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিট্যান্স, যার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে— এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি ও ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেকে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায়, যে টাকাটা দেশে আসার কথা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। দেশ দেশে কেনাকাটার জন্য যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় সেখানে ঘাটতি থেকে যাচ্ছে কাজেই বৈধপথে যদি রেমিটেন্স পাঠাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো থাকবে , তাহলে বিদ্যুৎ জ্বালা নিয়ে থেকে শুরু করে বিভিন্ন সংকট সহজে নিদর্শন করা যাবে।   

তিনি আরও বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষের দিকে আগাচ্ছে , কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে। 

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারে সম্মাননা স্মারক প্রদান ও গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ ইসলামের সঞ্চালনায় উদ্ধোধক ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

/এমএইচআর

Logo