রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণী আটক
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম
রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে ১৪ জন ছেলে ১৩ জন মেয়ে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২২ এর মধ্যে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর চিড়িয়াখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা। আটকের পর তাদেরকে কোতয়ালী থানার হাজতখানায় রাখা হয়েছে।
কোতয়ালী থানা ওসি নাজমুল কাদির বলেন, যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, পার্কসহ বিভিন্ন বিনোদন স্পটগুলোকতে সোশ্যাল নুইসেন্স আইন লঙ্ঘন হচ্ছে। পরিবার পরিজন নিয়ে যাওয়া যাচ্ছে না। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করে হাতেনাতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।
/এসআর