×
Logo

সারাদেশ

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনির মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে, ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দিপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতা বলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন। 

তিনি আরো জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বননিষ্ঠ কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে । 

এর আগে, দুপুর ১২টার দিকে তার মেয়ে তানী দীপাবলি কারাগারে তার মায়ের সাথে দেখে করতে ভিতরে প্রবেশ করেন। পরে জেলা প্রশাসনে আবেদন করেন।

/এনএ 

Logo