×
Logo

সারাদেশ

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশিস দত্তের (৩৭)। দেশে ফেরার নির্ধারিত দিনেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত ও তার শ্বশুর। এ ঘটনায় কুষ্টিয়ার এই পরিবারের চারজনসহ মোট ৯ জন মারা যান। 

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আজকের পত্রিকা ও চ্যানেল নাইন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। 

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার উদ্দেশে গত ৩ আগস্ট স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে ভারতে যান দেবাশিস। সেখানে কলকাতার পাশাপাশি তারা চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই দেশে ফেরার কথা ছিল তাদের।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

/এএন

Logo