×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানোকে ঘিরে পুলিশ ও মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানোকে ঘিরে পুলিশ ও মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুসের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। পরে শুরু হয় সংঘর্ষ।

এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/এএন

Logo